কৃষকের কাছ থেকে ধান কেনার সিদ্ধান্ত নিল সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার কৃষকদের কাছ থেকে বোরো ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক সভায় আজ বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভাপতিত্ব করেন।কৃষি, খাদ্য, বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক জানান, কত দামে ধান ও চাল কেনা হবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। কাল বৃহস্পতিবার আবার বৈঠক করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এবার ধান ও চাল সংগ্রহের কোনো নির্ধারিত মাত্রা ঠিক করা হবে না।সভায় জানানো হয়, গত বছরের তুলনায় এবার কেজিপ্রতি বোরো ধানের উত্পাদন খরচ বেড়েছে তিন টাকা। এবার উত্পাদন খরচ পড়েছে ৩০ টাকা, যা গত বছর ছিল ২৭ টাকা। গত বছর সরকার ২৮ টাকা দরে চাল সংগ্রহ করেছিল।