কৃষি, বিদ্যুত্ ও জ্বালানি খাতে ভর্তুকি-সংক্রান্ত পর্যালোচনা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি, বিদ্যুত্ ও জ্বালানি খাত এবং খাদ্যে ভর্তুকি-সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক বাজারে তেল, জ্বালানি, খাদ্য, সারসহ বিভিন্ন দ্রব্যের মূল্য বৃদ্ধিতে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়।বৈঠকে জানানো হয়, আন্তর্জাতিক বাজারমূল্যের তুলনায় বাংলাদেশে দ্রব্যমূল্য প্রতিবেশী দেশগুলোর তুলনায় এখনো অনেক কম। উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়, ভারতে চালের মূল্য যেখানে বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজি ৪০ টাকা সেখানে বাংলাদেশে চালের মূল্য এখনো ৩২ টাকা। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে এসব খাতে ভর্তুকির পরিমাণ বাড়ছে। সরকার দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও বৈঠকে উল্লেখ করা হয়েছে।বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর অর্থ মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন। বাসস।