এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com) সবিনয় নিবেদন এই যে, দেশের সর্বাধিক জনপ্রিয় ও বহুল প্রচারিত প্রথম আলোয় পেশা-পরামর্শ অংশে নিম্নলিখিত জিজ্ঞাসা-সংবলিত অংশ প্রকাশ এবং উত্তর প্রদান করে বাধিত করবেন।আমি জানি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ‘অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন’ এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ‘অ্যাগ্রোটেকনোলজি’ বিষয়ে চার বছরমেয়াদি বিএসসি (অনার্স) ডিগ্রি দেওয়া হয়। আমি জানতে চাই, এ দুটি বিষয় কি একই, না ভিন্ন? এবং বিষয় দুটি বিএসসি ইন অ্যাগ্রিকালচারের (যা কৃষি বিশ্ববিদ্যালয়গুলো থেকে দেওয়া হয়) সমমানের কি না। আমি আরও জানতে চাই, এ দুটি বিষয়ে পড়াশোনা করে ক্যারিয়ার গড়ার পথে সম্ভাবনা কতটুকু? কোন কোন ক্ষেত্রে ক্যারিয়ার গড়া যাবে? এ দুটি বিষয়ে পড়ে বিসিএস কৃষি ক্যাডারে পরীক্ষা দেওয়া যাবে কি? দয়া করে জানাবেন।রাজিবমহাদেবপুর, মানিকগঞ্জ। অ্যাগ্রো ইকোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন ও অ্যাগ্রোটেকনোলজি বিষয় দুটি প্রায় এক। অ্যাগ্রো ইকোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিষয়টি মূলত ইকোনমিক, টেকনোলজি ও অ্যাগ্রিকালচার মার্কেটিংকে ফোকাস করে, অন্যদিকে অ্যাগ্রোটেকনোলজি বিষয়টি মূলত বেসিক অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিকে ফোকাস করে। অর্থাৎ, বিষয় দুটির মধ্যে মিল খুব কাছাকাছি, কিন্তু ফোকাসের ক্ষেত্রে একটু আলাদা। বিষয় দুটি বিএসসি ইন অ্যাগ্রিকালচার ডিগ্রির সমমানের। এ দুটি বিষয়ে পড়ে যে কেউ অ্যাগ্রি অ্যান্ড অ্যাগ্রো রিলেটেড ফিল্ডে ক্যারিয়ার গড়তে পারেন। বাংলাদেশে এ বিষয়ের অনেক চাহিদা আছে।এ দুটি বিষয়ে পড়ে বিসিএস কৃষি ক্যাডারে পরীক্ষা দেওয়া যাবে, যা পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা সংগঠিত হয়ে থাকে।পরামর্শ দিয়েছেন: রেজা মো. শিহাবউদ্দীন হেড অব অ্যাগ্রো বিজনেস, রহিম আফরোজ (বাংলাদেশ) লিমিটেড।