কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে গুরুত্ব দিতে হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের জন্য শিল্পের বিকাশ দরকার। কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের ওপরে গুরুত্ব দিতে হবে।আজ বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন।বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।ওই প্রতিবেদনে শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য ক্ষুদ্র কুটির শিল্প চালু করেন। সাধারণ মানুষের হাতে তৈরি শিল্পকে কাজে লাগানোই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য।