কৃষি ও খাদ্যনিরাপত্তায় উন্নয়নসহযোগী এগিয়ে আসার আহ্বান অর্থমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যনিরাপত্তা ও কৃষি খাতে বিনিয়োগে উন্নয়নসহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সরকারের তৈরি করা খাদ্যনিরাপত্তায় বিনিয়োগ পরিকল্পনা চূড়ান্ত করা নিয়ে এক কর্মশালায় আজ রোববার অর্থমন্ত্রী এ কথা বলেছেন। তিনি স্বীকার করেন, খাদ্যের দাম বেড়েছে।রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত দিনব্যাপী ওই কর্মশালায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, কৃষি উত্পাদন বাড়াতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এ ক্ষেত্রে উন্নয়নসহযোগী দেশ ও সংস্থাগুলো প্রযুক্তি, গুদাম নির্মাণ, বাজারজাতকরণ ও উপকরণ সরবরাহে বিনিয়োগ করতে এগিয়ে আসতে পারে। সরকার গরিববান্ধব প্রবৃদ্ধি চায়, মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, এ জন্য উন্নয়নসহযোগীদের অংশগ্রহণ প্রয়োজন।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে কর্মশালায় খাদ্য ও কৃষি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। বিকেলের অধিবেশনে অংশ নেবেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।সভাপতির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে খাদ্য, কৃষি ও পুষ্টি বিষয়ে দেশীয় বিনিয়োগ পরিকল্পনা তৈরি করা হয়েছে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১০ বছরের জন্য তৈরি এই পরিকল্পনা বাস্তবায়নে এক হাজার কোটি ডলার প্রয়োজন হবে। সরকার আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ৩০০ কোটি ১০ লাখ ডলার সরকারিভাবে বিনিয়োগ নিশ্চিত করেছে। বাকি অর্থ উন্নয়নসহযোগী দেশ ও সংস্থাগুলোর কাছ থেকে পাবে বলে সরকার আশা করছে।