প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রিসভা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল সংশোধিত আইন-২০১০-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, সরকার কৃষি গবেষণাকে আরও জোরদার করতে চাচ্ছে। বিশেষ করে ধান ও পাটের ক্ষেত্রে গবেষণা করতে গিয়ে যাতে কোনো সংকট সৃষ্টি না হয়, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।সচিব বলেন, কৃষি গবেষণা তহবিল আরও সমৃদ্ধ করা হবে। এ তহবিল থেকে গবেষকদের সহায়তা করা হবে, যাতে তাঁরা কোনো সংকটে না পড়েন। এ ক্ষেত্রে কৃষি গবেষকদের বয়সসীমা শিথিল করার চিন্তাভাবনা চলছে।এ ছাড়া দ্য টাইমস ম্যাগাজিনে ১০ জন ক্ষমতাধর ব্যক্তির নামের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আসায় কৃষিমন্ত্রী বৈঠকে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন।