কৃষি বিশ্ববিদ্যালয়ে শিবিরের আট নেতা-কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতা সৃষ্টির আশঙ্কায় আজ রোববার ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আটজন নেতা-কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক হওয়া ছাত্ররা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক মো. কুদরত হোসেন এবং মনোয়ারুল ইসলাম, রায়হানুল হক, নাকিবুল হক, ফরিদুল ইসলাম ও জাহিদুল ইসলাম। অপর দুজনের নাম জানা যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকার একটি মেসে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। পরে তাঁদের ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় ওই আটজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।