কৃষিজমি সুরক্ষা আইনের খসড়া স্থায়ী কমিটিতে উপস্থাপনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় কৃষিজমি সুরক্ষা ও ভূমি জোনিং আইনের খসড়া স্থায়ী কমিটিতে উপস্থাপনের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।সংসদ ভবনে আজ বুধবার কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খন্দকার আবদুল বাতেন, আবুল কালাম আজাদ, শাহ জিকরুল আহমেদ, আবদুল মান্নান, কে এম খালিদ, নুরজাহান বেগম ও আহমেদ নাজমীন সুলতানা অংশ নেন। সভায় কৃষি গবেষণা আরও শক্তিশালীকরণ-সম্পর্কিত খসড়া প্রস্তাবনা কমিটিতে অনুমোদন করে তা যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় কৃষি গবেষণা ফাউন্ডেশনকে (কেজিএফ) সরকারের নিয়ন্ত্রণে আনার সুনির্দিষ্ট প্রস্তাবনা কমিটিতে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়। সভায় ভিশন ২০২১ এর লক্ষ্য অর্জনে কৃষি সংশ্লি¬ষ্ট সব গবেষণা প্রতিষ্ঠান আধুনিকীকরণের স্বার্থে জনবল কাঠামোর বর্তমান অবস্থা ও প্রয়োজনীয় পুনর্বিন্যাস-সম্পর্কিত প্রস্তাবনা আগামী ১৫ দিনের মধ্যে কমিটিতে উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়।সভায় যেসব নদীতে রাবার ড্যাম নির্মাণের প্রস্তাবনা এসেছে, সেগুলোর উপযুক্ততা যাচাই-বাছাই করে বিস্তারিত ব্যাখ্যাসহ কমিটিতে প্রতিবেদন দাখিলের সুপারিশ করা হয়।কৃষি মন্ত্রণালয়ের সচিব সি কিউ কে মুসতাক আহমেদসহ মন্ত্রণালয় ও মন্ত্রণালয় সংশ্লি¬ষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বাসস।