কৃষিজীবী নারীদের শ্রমিকের স্বীকৃতির আহ্বান
অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, নারীর কাজকে অর্থনৈতিক স্বীকৃতি দিলে জাতীয় আয় বাড়বে। তিনি কৃষিকাজে সম্পৃক্ত নারীশ্রমিকদের কৃষিশ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরাতন সিনেট ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।কর্মজীবী নারীরা কৃষিশ্রমিকদের আইনগত অধিকার নিয়ে এ সেমিনারের আয়োজন করে।খলীকুজ্জমান নারীদের জাতীয় শ্রম আইন-২০০৬-এর আওতাভুক্ত করার দাবি জানান। তিনি বলেন, ‘দেশের সামগ্রিক উন্নয়নে নারীদের দিকে বিশেষ নজর দিতে হবে।’এ সময়ে ‘অধিকার মঞ্চ’ নামে একটি সংগঠন কৃষিশ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়ে তাঁদের শ্রম আইনের অন্তর্ভুক্ত করা, তাঁদের জন্য স্বতন্ত্র কৃষি শ্রম আইন তৈরি, ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়া, নারী ও পুরুষ কৃষিশ্রমিকেদের মধ্যে বৈষম্য দূর করাসহ ১২ দফা সুপারিশ তুলে ধরে।