কৃষ্ণনগর উচ্চবিদ্যালয়ে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৬ ও ২৭ মার্চ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কৃষ্ণনগর উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সমাপনী দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনার কমিটির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার। তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার চেতনা কাজে লাগিয়ে দেশের সুনাগরিক এবং সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান শিক্ষক বজলুর রহমান, বিএসসি শিক্ষক আরমান আলী, শরীরচর্চা শিক্ষক আবদুল হান্নান, সাংবাদিক আজিজুল হক প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।