কে কী বলেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিসেন্তে দেল বস্ক, স্পেন কোচজানি, লোকে আমাদের গ্রুপ ফেবারিট বানিয়ে দিয়েছে। কিন্তু আমাদের মাঠে গিয়ে খেলে সেটা প্রমাণ করতে হবে। অতীত সাফল্যের রেকর্ড দিয়ে কিছুই হয় না। ওটমার হিজফেল্ড, সুইজারল্যান্ড কোচস্পেন এখন ইউরোপ ও বিশ্বের সেরা দল। আমি স্বীকার করি, আমাদের বাকি তিন দলকে দ্বিতীয় স্থানের জন্য পরস্পরের সঙ্গে লড়তে হবে। আমাদের সবারই সে সুযোগ আছে।রেইনালদো রুয়েদা, হন্ডুরাস কোচআমরা স্পেনকে ১৯৮২ সালেও পেয়েছিলাম, আবার পেয়েছি। মনে হয়, ওরা আমাদের অনুসরণ করে বেড়ায়! মার্সেলো বিয়েলসা, চিলি কোচআমাদের দলটা তরুণ। কিন্তু এই দলটা ব্রাজিলের সঙ্গে পাল্লা দেওয়ার সামর্থ্য রাখে। এক যুগ পর আমরা বিশ্বকাপে যাচ্ছি। এ কারণে আমাদের সাফল্য ক্ষুধাও থাকবে তীব্র।