কে কী বলেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্লোস দুঙ্গা, ব্রাজিল কোচ‘গ্রুপ অব ডেথ’-জাতীয় কথাবার্তাই আমার পছন্দ নয়। স্পেন ছাড়া সবার গ্রুপ প্রায় একই রকম। আমাদের গ্রুপটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ। হ্যাঁ, এ রকম গ্রুপ হয়তো আমরা আশা করিনি।ভাহিদ হালিহোদিচ, আইভরিকোস্ট কোচসত্যি কথা বলি, ভয়ংকর একটা গ্রুপে পড়েছি। এর চেয়ে খারাপ কিছু ভাবা যেত না। আমার ধারণা, আমাকে কোনো কালো বিড়াল অনুসরণ করে বেড়াচ্ছে। কার্লোস কুইরোজ, পর্তুগাল কোচসেই কোরিয়াকে পেলাম আমরা। সঙ্গে শুধু হাঙ্গেরি, পেলে আর ইউসেবিও যোগ হলেই হতো! তবে ব্রাজিলের সঙ্গে গ্রুপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার আগে হয়তো প্রথম পর্ব পার হয়ে যাব।আন ইয়ং-হাক, উত্তর কোরিয়ান মিডফিল্ডারচেয়েছিলাম ব্রাজিল বা পর্তুগালের গ্রুপে যেন না পড়ি। কিন্তু আমাদের গ্রুপে দুই দলই আছে! পরে ভেবেছি, বিশ্বকাপের মতো বড় আসরে বিশ্বসেরাদের সঙ্গে খেলার চেয়ে ভালো আর কী হতে পারত!