কে কী বলেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্সেলো লিপ্পি, ইতালি কোচকোনো দলই সহজ নয়। আসলে সহজ গ্রুপ, কঠিন গ্রুপ বলে কিছু আছে বলেই আমার মনে হয় না। কারণ গ্রুপ যেমনই হোক, খেলায় ইতালিকে তো জিততেই হবে।জেরার্দো মার্টিনো, প্যারাগুয়ে কোচআমাদের দলে বিশ্বের সেরা কিছু খেলোয়াড় আছে। আসল বিষয় হলো, সব দলকেই ভালো ফর্ম এবং সেরা ক্ষমতা দিয়ে সামলাতে হবে। কিছু করতে চাইলে ইতালির বিপক্ষেই ভালো করতে হবে।রিকি হারবার্ট, নিউজিল্যান্ড কোচকিছু বিশ্বমানের ফুটবলার আছে আমাদের দলে। আমি তো মনে করি, এটাই নিউজিল্যান্ডের ফুটবল ইতিহাসের সেরা দলভ্লাদিমির ভেইস, স্লোভাকিয়া কোচবিশ্বকাপের ড্রয়ের আগে সব দল চাইছিল, তার গ্রুপে যেন স্লোভাকিয়া বা নিউজিল্যান্ড থাকে। আমরা এখন একই গ্রুপে আছি। বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে খেলাটা মোটেও সোজা কাজ নয়।