কে কী বলেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্ট ফন মারউইক, নেদারল্যান্ড কোচআমাদের জন্য খুবই বিপজ্জনক একটা গ্রুপ। কিন্তু এটাও জানি, আমরা আমাদের সেরা দলটা মাঠে নামাতে পারলে এবং সবাই ফর্মে থাকলে গ্রুপের সব দলকেই হারাতে পারব।পল লি গুয়েন, ক্যামেরুন কোচগ্রুপে অবশ্যই নেদারল্যান্ড ফেবারিট। কিন্তু এটা আমাদের জন্যও বিশেষ একটা বিশ্বকাপ হতে যাচ্ছে। কারণ বিশ্বকাপটা আফ্রিকায়। বিশ্বকাপের স্থানটা আমাদের জন্য একটা বড় সুবিধা।মর্টেন ওলসেন, ডেনমার্ক কোচএটা নিশ্চিত, নেদারল্যান্ড গ্রুপের পরিষ্কার ফেবারিট। আমাদের বাকি তিন দলের মধ্যে দ্বিতীয় স্থানটা নিয়ে লড়াই হবে। আমরা শুধু ভালো খেলা আর কিছুটা সৌভাগ্যের আশা করতে পারি।তাকেশি ওকাদা, জাপান কোচআমাদের লক্ষ্য শেষ চারে পৌঁছানো। বিশ্বকাপের ড্র কোনোক্রমেই আমাদের সেই লক্ষ্য বদলে দেবে না। আমরা আমাদের বাধাগুলো সম্পর্কে জানি। সেটা আমাদের অতিক্রম করতে হবে।