কে কী বলেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্লোস আলবার্তো পাহেইরা, দক্ষিণ আফ্রিকা কোচআমাদের গ্রুপটি সবচেয়ে উন্মুক্ত। এই গ্রুপে দুটি বিশ্বকাপজয়ী দল আছে। আমাদের জন্য কাজটি কঠিনই হবে। তবে আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত।রেমন্ড ডমেনেখ, ফ্রান্স কোচআমাদের গ্রুপটার দিকে তাকান। কারও জন্যই এটি সহজ হয়নি।হাভিয়ের আগুইরে, মেক্সিকো কোচআমরা এমন তিনটি দলের মুখোমুখি হব, যারা তিনটি নিজস্ব স্টাইলে খেলে। এই গ্রুপে তাই পরিষ্কার ফেবারিট বলে কিছু নেই।অস্কার তাবারেজ, উরুগুয়ে কোচএই গ্রুপটা সবচেয়ে উন্মুক্ত। স্বাগতিক দেশ আছে এই গ্রুপে। যেটা সব সময়ই কঠিন প্রতিপক্ষ। অভিজ্ঞতা আর তারুণ্য মিলিয়ে ফ্রান্স আর মেক্সিকোও তা-ই।