কে জিতবে বিশ্বকাপ
ক্রিকেটবোদ্ধারা বলছেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বড় উন্মুক্ত। কোন দল জিতবে, আগেভাগে বলা মুশকিল। টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে এই অনিশ্চয়তার কথা মাথায় রেখেও সাবেক তারকা ক্রিকেটারদের কেউ কেউ বেছে নিয়েছেন সম্ভাব্য চ্যাম্পিয়ন দলওয়াসিম আকরামপাকিস্তানকেই ফেবারিট বলব। ইমরান নাজির, আবদুল রাজ্জাকের মতো খেলোয়াড় আছে দলে, দায়িত্বের বোঝা কাঁধে তুলে নিয়ে যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। টুর্নামেন্টে তাই পাকিস্তানের ভালো না করার কোনো কারণ দেখি না।ব্রায়ান লারাওয়েস্ট ইন্ডিজ দলের দিকে তাকালেই বোঝা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম দাবিদার তারা। ক্রিস গেইল, কাইরন পোলার্ড ও ব্রাভো ভ্রাতৃদ্বয় বিশ্বক্রিকেটে স্বনামেই পরিচিত। বিশ্বের কোনো বোলিং আক্রমণকেই তাদের ভয় পাওয়ার কথা নয়। শ্রীলঙ্কার উইকেটে স্পিনাররা ভালো করবে। এ ক্ষেত্রে সুনীল নারাইন আরও কার্যকর হয়ে উঠবে।মুত্তিয়া মুরালিধরনএই ফরম্যাটের ক্রিকেটে যেকোনো কিছু ঘটতে পারে। কাজেই এবার যেকোনো দলই জিততে পারে টুর্নামেন্ট। অনেক ভালো দলের মধ্য থেকে কাউকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বাছাই করা কঠিন। স্বাগতিক হওয়ার সুবিধার কথা মাথায় রেখে শ্রীলঙ্কাকে হিসাবে রাখতে হবে। উপমহাদেশীয় কন্ডিশনে ভারত-পাকিস্তানেরও ভালো করার সম্ভাবনা আছে।গ্লেন ম্যাকগ্রাআসলেই বলা কঠিন কোন দল জিতবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেসব দলের ভালো সম্ভাবনা আছে, তাদের মধ্যে আমি অস্ট্রেলিয়াকেও রাখব। টুর্নামেন্ট জেতার জন্য দলের সবারই ভালো খেলা জরুরি। তবে শেন ওয়াটসনের অলরাউন্ড নৈপুণ্যই অস্ট্রেলিয়াকে এনে দিতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা।কৃষ্ণমাচারি শ্রীকান্তটি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ভালো সম্ভাবনা আছে ভারতীয় দলের। মহেন্দ্র সিং ধোনির দলকে নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। খেলোয়াড়দের লড়াকু মানসিকতা আর জনসাধারণের প্রত্যাশা—দুইয়ের সমন্বয়ে এবারও সাফল্য পেতে পারে ভারত, যেমনটা পেয়েছিল ২০১১ বিশ্বকাপে।সনাৎ জয়াসুরিয়াটুর্নাামেন্টে এমন কয়েকটিই দল আছে যারা ছন্দে থাকলে এবং কৌশলের প্রয়োগে পুরোপুরি সফল হলে বিশ্বকাপ জয় করতে পারে। তাই কোন দল টুর্নামেন্ট জিতবে, সেটা বলা কঠিন। তবে উপমহাদেশীয় কন্ডিশনে এশীয় দলগুলোরই বেশি ভালো করার কথা। শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত এই তিন দলের মধ্যে থেকেই চ্যাম্পিয়ন দলকে পাওয়া যাবে বলে মনে করি আমি। বিভিন্ন সংবাদ সংস্থা ও সাময়িকী থেকে গ্রন্থিত