কে জেড জেড ইন্টারন্যাশনাল স্কুলে পুরস্কার বিতরণী সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুপচাঁচিয়া উপজেলার তালোড়া কে জেড জেড ইন্টারন্যাশনাল স্কুলে ৭ মার্চ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে স্কুলের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে ও আনোয়ার হোসেন মণ্ডলের সঞ্চালনে স্কুল চত্বরে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবদুল মালেক সরদার, মেহেরুল ইসলাম, সাদিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, অধ্যক্ষ অনিলচন্দ্র সরকার, শিক্ষক শাহজাহান আলী, এমদাদুল হক, মাধবী রানী, মনিকা সরকার প্রমুখ।