কে না বাঁশি বাঁ এ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসে রৌদ্রপীড়িত হাওয়া আমি আছিদেয় দুর্ধর্ষ প্রেম ধাওয়া খেয়ে বাঁচিফুল আপন মনেই ফোটে চেয়ে দেখিভোর দোর খুলে রোজ ওঠে দেখে লিখিকত লিখতে লিখতে কালি নিঃশেষ?ধরি হাতের মুঠোয় বালি বেশ বেশ‘কেনা’ শ্যামনগরের ছেলে ‘বাঁশি বাঁঁ এ’তুমি বিয়ের পরেও এলে গা ঝাঁপায়েতোমার মেঘমল্লার গাওয়া ভালো লাগেবলে হয়নি কোথাও যাওয়া শাহবাগেশুধু তোমার জন্যই ফুল ট্রাকে করেআসে এবং ছন্দনির্ভুল চরাচরেকান পেতে শুনি, ডানা ওড়ে মাছিরদেয় দুর্ধর্ষ প্রেম হানা মরি, বাঁচিথাকি জলের নিকট, ডাঙায় গুনি ঢেউগান প্রণয়ে ব্যাকুল, ভাঙা তিথিতেও