কেঁচোবৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটল্যান্ডের গ্ল্যাশিলস একাডেমির মাঠে ফুটবল খেলছিল একদল ছাত্রছাত্রী। সঙ্গে ছিলেন শিক্ষক ডেভিড ক্রিসটন। আকাশে মেঘবৃষ্টির বালাই নেই। চারপাশে ঝলমলে রোদ। বলা নেই কওয়া নেই, হঠাৎ আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়তে লাগল গা ঘিনঘিন করা বড় বড় কেঁচো। ঘটনার আকস্মিকতায় সবাই হতভম্ব; পরে ভয়ে মাঠ ছেড়ে দৌড়। ডেভিড ক্রিসটন জানান, প্রথমে তাঁদের কথা কেউ বিশ্বাসই করেনি। পরে মাঠে একতাল কেঁচো ছড়িয়ে থাকতে দেখে সবার বিশ্বাস হয়। তবে পরিষ্কার আকাশ থেকে এমন ‘কেঁচোবৃষ্টি’ কেমন করে হলো, তার ব্যাখ্যা কেউ দিতে পারেনি। অরেঞ্জ অনলাইন