কেউ কথা রাখেনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ ইসলামপুরের হোসিয়ারি-শ্রমিক রাজা মিয়ার শখ সিনেমা হলে গিয়ে সপ্তাহে একটি ছবি দেখা। সিনেমা হল থেকে স্বপ্ন নিয়ে বাড়ি ফিরতে খেয়াঘাটে আসার পর তাঁর স্বপ্ন ভেঙে খানখান হয়ে যায়। একরাশ বিরক্তি নিয়ে ঘাটে টাকা দেন, বিনিময়ে পান খেয়া নৌকায় ওঠার টিকিট।এরপর ধস্তাধস্তি করে নৌকায় ওঠার পালা। নৌকায় বসে ভাবেন, আহা যদি একটি ব্রিজ হতো। প্রতিদিন এ স্বপ্ন দেখে বন্দর উপজেলার লাখো মানুষ—যারা জীবন-জীবিকার তাগিদে বাধ্য হয় নদী পার হতে, ঘাট ইজারাদারের চোখ রাঙানি দেখতে। এত কষ্টের পরও কখনো কখনো বাড়ি ফিরতে পারে না কেউ কেউ। কারণ, ট্রলার বা নৌকাডুবিতে ঘটে সলিলসমাধি। এর পরও নতুন করে স্বপ্ন দেখে বন্দর উপজেলার বাসিন্দারা, যা দেখান রাজনীতিকেরা। ভোট নেওয়ার সময় এ স্বপ্ন দেখাতে নির্বাচনের আগে প্রতিযোগিতায় নামেন প্রায় সব দলের প্রার্থী।এক সময়কার সুপেয় পানির এবং বর্তমানে নোংরা পানির শীতলক্ষ্যা নদীর ওপর সেতু হবে—বহুদিন ধরে এমন আশায় বুক বাঁধছে বন্দর তথা নারায়ণগঞ্জবাসী। ১৯৯০ সালে তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদ ক্ষমতা ছাড়ার পর তা আরও জোরালো রূপ নেয়। ১৯৯১ সাল থেকে আওয়ামী লীগ ও বিএনপির বড় বড় নেতারা আশ্বাস দিচ্ছেন সেতু তৈরি করা হবে। ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলেছিলেন, নির্বাচিত হলে এ সেতুর কাজ করবেন। ২০০১ সালে জয়ী হয়ে বিএনপি ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে নবীগঞ্জ গুদারাঘাটে এ সেতুর একটি ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়। দলের তৎকালীন স্থানীয় সাংসদ আবুল কালামের অতি চেষ্টার ফসল কয়েকটা ইট এখনো আছে যথাস্থানে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহাজোট থেকে নির্বাচিত স্থানীয় সাংসদ নির্বাচনের আগে এ সেতু নির্মাণের আশ্বাস দেন। নির্বাচিত হওয়ার পর সেতু নিয়ে নানা স্বপ্ন দেখিয়ে চলছেন এ জনপ্রতিনিধি। বিভিন্ন সভা-সমাবেশে তিনি বলেন, একটি নয়, একাধিক সেতু হবে এ নদীর ওপর। মানুষ তাঁর কথায় বিশ্বাস করে, তবে জানে না কবে সে স্বপ্ন বাস্তবায়িত হবে। কবে শীতলক্ষ্যা নদীতে হবে স্বপ্নের সেতু। বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী, দুজনই সেতুটি তৈরিতে সদয় দৃষ্টি দেবেন বলে আশা করছি।আনোয়ার হাসাননারায়ণগঞ্জ[email protected]