কেক কেটে জন্মদিন পালন করলেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৬৬তম জন্মদিন আজ। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলশান কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের নিয়ে চারটি কেক কেটে জন্মদিন পালন করেন তিনি। খবর ইউএনবির।এ সময় ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির নেতা সাদেক হোসেন খোকা, আবদুস সালাম, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, মহিলা দলের সভাপতি নূর-ই-আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানা এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান ও সাধারণ সম্পাদক সারাফাত আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন।দলীয় নেতা-কর্মীরা এ সময় খালেদা জিয়াকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তাঁর দীর্ঘায়ুর জন্য বিশেষ মোনাজাত করা হয়। এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাত ১২টা এক মিনিটে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালন করেন।এক প্রশ্নের জবাবে খোন্দকার দেলোয়ার বলেন, মানুষের জন্ম-মৃত্যু একটি স্বাভাবিক ব্যাপার। এর ওপর মানুষের কোনো হাত নেই।