কেজি ৩ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পাইকারি বাজারে প্রতি মণ শসা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। সে হিসাবে প্রতি কেজি শসার দাম পড়ছে মাত্র তিন টাকা। স্থানীয় চাষিরা বলেছেন, এ বছর বাম্পার ফলন হওয়ায় চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে গেছে। মৌসুমের শুরুতে তাঁরা ২০ টাকা কেজি দরে শসা বিক্রি করতে পারলেও এখন দাম পাচ্ছেন না। উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেছেন, উৎপাদন-ব্যয় অনুযায়ী দাম না পাওয়ায় এ বছর শসাচাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি