কেট-উইলিয়ামের সন্তান আসছে জুলাইয়ে
ব্রিটিশ রাজপরিবারে নতুন অতিথি আসছে—এটি পুরোনো খবর। তবে নতুন খবরও আছে। সেই অতিথি নাকি আগামী জুলাই মাসেই রাজপরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে আসছে। তবে এখনো তার আসার প্রকৃত তারিখটি জানা যায়নি। এ জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে মাত্র ছয় মাস।কেট মিডলটন ও প্রিন্স উইলিয়াম দম্পতির এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, আগামী জুলাই মাসে এই অতিথি আসার সম্ভাবনা রয়েছে।আজ সোমবার সেন্ট জেমস’স প্যালেস এক ঘোষণায় বলেছে, ‘আগামী জুলাই মাসে ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজের সন্তান ভূমিষ্ঠ হতে পারে।’ কেট মিডলটন ও প্রিন্স উইলিয়াম দম্পতির এক মুখপাত্র জানিয়েছেন, গত মাসে গর্ভধারণসংক্রান্ত নানা সমস্যায় ভোগার পর কেটের অবস্থার এখন উন্নতি হচ্ছে।কেট-উইলিয়াম দম্পতির সন্তান হবে দুটি—এ নিয়ে গুজবও ছড়িয়ে পড়েছিল। আজকের ঘোষণায় সেই গুজবেরও অবসান হয়েছে। কারণ, সেন্ট জেমস’স প্যালেসের ওই ঘোষণায় বলা হয়েছে, কেট একটি সন্তানই আশাই করছেন।গর্ভবতী হওয়ার পর ডিসেম্বরে অসুস্থ বোধ করলে লন্ডনের সপ্তম কিং এডওয়ার্ড হাসপাতালে কেটকে ভর্তি করা হয়। হাসপাতালে তিন দিন কাটানোর পর তিনি হাসপাতাল ছাড়েন।