কেট হাসেন প্লাস্টিকের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ রাজবধূ ডাচেস অব ক্যামব্রিজ সম্পর্কে দেশটির বুকারজয়ী ঔপন্যাসিক হিলারি ম্যানতেলের করা আপত্তিকর সব মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চলতি মাসের শুরুর দিকে ব্রিটিশ মিউজিয়ামে রাজপরিবারের নারীদের ওপর হিলারি ম্যানতেল বক্তব্য দেন। ওই বক্তব্যে রাজবধূ কেট মিডেলটন সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেন তিনি।ম্যানতেল বলেন, ‘প্রিন্সেস ডায়ানাসহ অন্যান্য রাজবধূর মতো নন কেট। কেট প্লাস্টিকের হাসি হাসেন। তিনি যান্ত্রিক প্রিন্সেস ছাড়া আর কিছুই নন। তাঁর কোনো ব্যক্তিত্বই নেই।’ ম্যানতেল আরও বলেছেন, কেটের অবস্থা পোশাকের দোকানের কৃত্রিম মডেলের মতো। কেট সম্পর্কে ম্যানতেলের করা এসব মন্তব্যে ব্রিটিশ গণমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। ‘ডেইলি মেইল’ এই মন্তব্যকে কেটের প্রতি বিদ্বেষমূলক আক্রমণ বলে অভিহিত করেছে।ম্যানতেলের এসব মন্তব্য নিয়ে মুখ খুলেছেন স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও। তিনি বলেছেন, ‘মেনতেল অসাধারণ বই লেখেন। কিন্তু ডাচেস সম্পর্কে তাঁর মন্তব্য সম্পূর্ণ ভ্রান্তিমূলক।’