কেটি পেরিতে ঝুঁকেছেন প্রিন্স হ্যারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাসেল ব্র্যান্ডের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে একাই রয়েছেন ‘ফায়ারওয়ার্ক’খ্যাত সংগীত তারকা কেটি পেরি। এদিকে প্রিন্স হ্যারির সময়টা এখন ভালো যাচ্ছে। বাকিংহাম প্যালেসে রানি এলিজাবেথের হীরক জয়ন্তী পালন অনুষ্ঠান উপলক্ষে ৪ জুন আয়োজিত হচ্ছে এক কনসার্ট। খবর রটেছে, এ কনসার্টে কেটি পেরিকে সুযোগ করে দেবার জন্য প্রিন্স হ্যারি উতলা হয়ে উঠেছেন। সম্প্রতি যুক্তরাজ্যের এক ম্যাগাজিনের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে আইএএনএস।খবর রটেছে কেটি পেরিকে সুযোগ করে দিয়ে তাঁর সঙ্গে ডেট করতে চান প্রিন্স হ্যারি। অনুষ্ঠানে কেটি পেরির অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে তা দুজনের কাছে আসার সুযোগ করে দিতে পারে। একটি ব্রিটিশ ট্যাবলয়েডে প্রকাশিত হয়েছে, কেটি পেরির জন্য প্রিন্স হ্যারির উতলা হওয়ার একাধিক কারণ রয়েছে। প্রথমত, কেটি পেরি একজন শিল্পী আর দ্বিতীয়ত, তিনি এখন একা। এদিকে প্রিন্স হ্যারির আত্মবিশ্বাসেও ঘাটতি নেই। আর সম্প্রতি সম্পর্ক ভেঙে যাওয়ায় কেটি পেরির মনও হয়তো কিছুটা নরম। তাই দুয়ে দুয়ে চার মিলেই যাচ্ছে।বাকিংহ্যাম প্যালেসের এক মুখপাত্র অবশ্য হীরক জয়ন্তীর এ কনসার্টে শিল্পী বাছাই নিয়ে প্রিন্স হ্যারি বা প্রিন্স উইলিয়ামের সংশ্লিষ্টতার তথ্য অস্বীকার করেছেন।উল্লেখ্য, কনসার্টে শিল্পী তালিকায় রয়েছেন কাইলি মিনগ, স্টিভ ওয়ান্ডার ও এলটন জন।