কেটি পেরির অটোগ্রাফ শিকারি অমিতাভ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চনের অটোগ্রাফ নেওয়ার জন্য যেখানে হাজারো ভক্ত ছুটে বেড়ান, সেই অমিতাভই কি না এবার ছুটে বেড়াচ্ছেন কেটি পেরির অটোগ্রাফ নেওয়ার জন্য! অবশ্য অমিতাভের এই তত্পরতা তাঁর নিজের জন্য নয়, নাতনি নব্য নাবেলীর জন্যই পেরির অটোগ্রাফ সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। মঙ্গলবার রাতে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ ও পেরি—দুজনই মঞ্চ পরিবেশনায় অংশ নিয়েছেন। পরদিন বিগবিবিগআড্ডাডটকম ব্লগে অমিতাভ লিখেন, ‘কেটি পেরির দারুণ ভক্ত আমার নাতনি। সে পেরির অটোগ্রাফ চায়। তার ইচ্ছে পূরণের সব রকম চেষ্টাই চালাচ্ছি আমি।’ এক খবরে জানিয়েছে এনডিটিভি।অমিতাভ আরও লিখেন, ‘একটা সত্যি কথা বলছি। এই সত্য ভাষণের জন্য আমাকে মেরে ফেলাও হতে পারে। সত্যিটা হলো, মঙ্গলবারের আগ পর্যন্ত কেটি পেরিকে চিনতাম না আমি। আসলে ২৭ বছরের এই তরুণী এবং আমার বয়সের পার্থক্যই এমন গোলমালের মূল কারণ।’