কেটি পেরির নিষেধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাড়াছাড়ি হয়ে গেছে রাসেল ব্র্যান্ডের সঙ্গে। মানসিকভাবে বিধ্বস্ত কেটি পেরি। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই সামলে উঠেছেন এই পপ তারকা। মনের লাগাম ধরে কদিন আগে বসেছিলেন টুইটারে। মনের কিছু কথা জানিয়ে দিয়েছেন ভক্তদের উদ্দেশে। পরিষ্কার করে জানিয়েছেন, তাঁর বিয়ে এবং বিচ্ছেদ যেন কারও খোশগল্পের বিষয় না হয়। পেরি টুইটারে লিখেছেন, ‘আমার ব্যাপারে কিচ্ছু বলার দরকার নেই। না ব্লগে, না ম্যাগাজিনে।’ এমনকি কাছের সূত্র বা পরিবারকেও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে রাখার অনুরোধ জানিয়েছেন এই তারকা। পাশাপাশি, দুঃসময়ে শুভ কামনা জানানো হাজারো ভক্তের ধন্যবাদ জানিয়েছেন পেরি। স্ক্রিন।