কেটির পাশে রিয়ান্না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ১৪ মাসের মাথায় বারোটা বেজে গেল সম্পর্কের, ছাড়াছাড়ি হয়ে গেল কেটি পেরি-রাসেল ব্র্যান্ড দম্পতির। কিন্তু কেন? কয়েকটি সূত্র জানাচ্ছে, রাসেল চাচ্ছিলেন কেটি সংসারে থিতু হবেন; চাই কি কোলজুড়ে একটা সন্তানও আসবে তাঁদের। কিন্তু ক্যারিয়ারের মধ্যগগনে থাকা ২৭ বছর বয়সী কেটি তা ভুলেও ভাবেননি। এখানেই যত গন্ডগোল! এদিকে, বিয়ের গোড়াতে রাসেলের ব্যাপারে নাক সিঁটকিয়েছিলেন কেটির মা-বাবা। তাই রাসেল যখন বিবাহ বিচ্ছেদের দলিলে সই করলেন, তখন স্বভাবতই কেটি পড়েছেন অহিনকুলসংকটে। এমন দুঃসময়ে যোগ্য বন্ধুর মতো কাজ করছেন আরেক তারকা রিয়ান্না। ফোনে নিয়মিত যোগাযোগ করছেন বন্ধুর সঙ্গে; জোগাচ্ছেন মানসিক শক্তি। আইএএনএস।