কেটের ভালো না লাগা গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাই হার্ট উইল গো অন’—টাইটানিক ছবির এই গান শুনলে কার ছবি চোখে ভাসে? হয়তো অনেকেই বলবেন কেট উইন্সলেটের কথা। এটাই স্বাভাবিক কিনা। সেলিন ডিওনের এই গানের জনপ্রিয়তা আকাশচুম্বী। তবে এই গান শুনে যাঁর ছবি চোখে ভাসে, সেই কেট বললেন, ‘গানটি শোনার পর আমার অনুভূতি হয়—দুই হাত ওপরে তুলে বিদায় নিই! আসলে এটা বলা উচিত নয়। তবে সত্যিই আমার ভালো লাগে না।’ এদ্দিন বাদে কেট কেন এমন সত্যি কথা মুখ ফুটে বললেন? জানা গেল তিনি কী বলতে চান, ‘খুব ইচ্ছা গানটি নিয়ে বলি—সবাই শুনুন, এটা সেলিন ডিওনের গান! তবে শেষমেশ তা হয় না। মুখ শক্ত করে বসে থাকতে হয় শুধু।’ এএনআই।