কেনাকাটায় আয়ু বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনাকাটায় আয়ু বাড়ে। কেনাকাটা করলে স্বাচ্ছন্দ্যে লম্বা সময় বেঁচে থাকা যায়। তাইওয়ানে ৬৫ বছর বয়সী নারী ও পুরুষদের ওপর গবেষণা চালিয়ে এমন তথ্য জানা গেছে।বিজ্ঞানীরা বলছেন, নারী-পুরুষ উভয়েই যাঁরা মানসিক অবসাদে ভোগেন, নিয়মিত কেনাকাটা করলে তাঁদের অবসাদ দূর হয়। বাড়তে থাকে জীবনের আয়ু, দূর হয় একাকিত্ব। কেনাকাটা করলে সহজেই সুস্থ জীবনের অধিকারী হওয়া সম্ভব। মহামারি ও সামাজিক স্বাস্থ্যবিষয়ক জার্নালের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।যুক্তরাজ্যের প্রথম সারির একজন বিশেষজ্ঞ বলেছেন, কেনাকাটা করলে একদিকে যেমন শরীরচর্চা হয়, তেমনি সামাজিক মেলামেশাও বাড়ে। এতে করে মানসিকভাবেও আনন্দে কাটানো যায়। জার্নালটি অনলাইনে প্রকাশ করা হয়।তাইওয়ানের ইনস্টিটিউট অব পপুলেশন হেলথ সায়েন্সের গবেষক ইউ হাং চাং ৬৫ বছর বয়সী দুই হাজার নারী ও পুরুষের ওপর গবেষণা চালান। তিনি দেখেন, যাঁরা সপ্তাহে একবার অথবা তার চেয়েও কম কেনাকাটা করেন, তাঁরা শারীরিক অসুস্থতায় ভোগেন।গবেষকেরা দেখেন, কেনাকাটা করলে এই বয়সের নারী ও পুরুষদের স্বাস্থ্যের উন্নতি হয়। গবেষকেরা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছান যে, কেনাকাটা করলে নারী ও পুরুষেরা মানসিকভাবে আনন্দে থাকতে পারেন। বিবিসি।