কেনিয়ায় আগুনে পুড়ে শতাধিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনিয়ার একটি বস্তিতে আগুনে পুড়ে শতাধিক মানুষ নিহত হয়েছে। প্রায় একই সংখ্যক মানুষকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘিঞ্জি ওই বস্তিতে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।পুলিশ জানায়, নিহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কারণ কর্তৃপক্ষ এখনো আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর ফুটেজে দেখা যায়, বস্তিবাসীরা অগ্নিদগ্ধ অবস্থায় বিভ্রান্ত হয়ে ছোটাছুটি করছিল। তাদের অনেকের মুখ ও হাতের চামড়া খসে পড়েছে।সিটিজেন টেলিভিশন ঘটনাস্থলের একজন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, তিনি ১২০টিরও বেশি লাশ গণনা করেছেন। ক্যাপিটাল এফএম রেডিও ১৫০ জনের বেশি নিহত হওয়ার খবর জানিয়েছে।পুলিশের এক মুখপাত্র চার্লস ওইনো রয়টার্সকে বলেন, এখনকার দৃশ্য বীভত্স। অগ্নিদগ্ধ হয়ে প্রচুর লোক মারা গেছে। আশপাশে অনেক মৃতদেহ পড়ে আছে। তবে এখনো গণনা করা যায়নি।’ওয়াইনো বলেন, বস্তির পাশেই রয়েছে কেনিয়া পাইপলাইন কোম্পানির গুদাম। সেখানে একটি জ্বালানি ট্যাংক ফেটে গিয়ে নালার মধ্য দিয়ে বাইরে তেল বেরিয়ে। বস্তিবাসীরা ফেটে যাওয়া ওই পাইপ এবং নালা থেকে জ্বালানি তেল তুলতে যায়। কিন্তু এ সময় কোনো একজন সিগারেট খাচ্ছিলেন। আর ওই তেলের মধ্যে জ্বলন্ত সিগারেট পড়ে গিয়ে এ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।কেনিয়া রেডক্রসের মুখপাত্র ডেনিয়েল মুটিনডা বলেন, বস্তিতে একটি স্কুল ছিল। সেখানকার সবাই আগুনে পুড়ে গেছে।