কেনিয়ায় জাতিগত দাঙ্গায় নিহত ৪৮ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে পানি ও পশুচারণভূমির নিয়ন্ত্রণ নিয়ে গতকাল বুধবার কৃষক ও মেষপালকদের মধ্যে সহিংস দাঙ্গায় অন্তত ৪৮ ব্যক্তি নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার আল জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে।স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, রাজধানী নাইরোবি থেকে ৩০০ কিলোমিটার দূরের তারাসা অঞ্চলের রিকেটা এলাকায় এ দাঙ্গার ঘটনা ঘটে। ঘরবাড়িতে দেওয়া আগুন, ধারালো অস্ত্র ও তিরের আঘাতে ৩১ জন নারী, ১১ জন শিশু ও ছয়জন পুরুষসহ মোট ৪৮ জন নিহত হয়। এ দাঙ্গায় ৬০টি গবাদিপশুও মারা যায়।পুলিশ কর্মকর্তারা আরও জানিয়েছেন, দাঙ্গাকারীরা দা, তির-ধনুক, বর্শা ও বন্দুক নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।চার বছর আগে কেনিয়ায় সাধারণ নির্বাচন-পরবর্তী ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছিল। দেশটির বিভিন্ন অঞ্চলে পশুচারণভূমি, কৃষিজমি ও পানির নিয়ন্ত্রণ নিয়ে মেষপালক ও কৃষক সম্প্রদায়ের লোকদের মধ্যে দাঙ্গা ও পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে।