কেনেডি ইনস্টিটিউট নির্মাণে বাংলাদেশ সহায়তা দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বোস্টনে এডওয়ার্ড এম কেনেডি ইনস্টিটিউট প্রতিষ্ঠায় সহায়তা দেবে। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে প্রয়াত সিনেটর এডওয়ার্ড কেনেডি বাংলাদেশকে সহযোগিতা করেছেন।নিউইয়র্ক থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, এডওয়ার্ড কেনেডি সর্বদাই বাংলাদেশ এবং মানবতা, সুবিচার, স্বচ্ছতা ও গণতন্ত্রের মহান সমর্থক ছিলেন। তিনি দরিদ্র মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে কেনেডির অবদানের কথা স্মরণ করে সম্প্রতি অর্থমন্ত্রী আবুল আল আবদুল মুহিত প্রয়াত কেনেডির পত্নী ভিককি কেনেডির কাছে একটি চেক হস্তান্তর করেন। —বাসস