কেন্দুয়ায় ট্রাকের চাপায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ট্রাকের চাপায় শরিফুল ইসলাম (১৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর ভাই সোহাগ মিয়া (২১)।গতকাল শুক্রবার কেন্দুয়া-নান্দাইল সড়কে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই দুই ভাই নেত্রকোনার কেন্দুয়া উপজেলার তেতুঁলিয়া গ্রামের এমদাদুল হকের ছেলে।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, শুক্রবার সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে শরিফুল ও সোহাগ নিজ বাড়িতে ফিরছিলেন। আঠারোবাড়ী কলেজ সড়ক মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে চাপায় দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সোহাগকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।