কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছিল সকালে। প্রথমে ছিল আলোচনা। এতে অংশ নেন মেলার ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, মেলার পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদ, রওশন আরা ফিরোজ, আলপনা চৌধুরী প্রমুখ।দ্বিতীয় পর্বে ছিল দেশাত্মবোধক গান ও নাচ। সমবেত কণ্ঠে শিশুরা গেয়ে শোনায়—এ আমার স্বাধীনতা লক্ষ প্রাণের গান, ও আমার দেশের মাটি, রক্ত দিয়ে লিখেছি নাম লিখেছি, পলাশ ঢাকা কোকিল ডাকাসহ আরও বেশ কয়েকটি গান। অনুষ্ঠানে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার কথা বিতান, সুর বিতান, নৃত্যবিতানের শিল্পীরা অংশ নেয়।