কেন্দ্রীয় ব্যাংকে সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরু করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন। খবর ইউএনবির।এ সময় গভর্নর বলেন. ‘সৌরবিদ্যুৎ কার্যক্রম চালু করে আমরা জাতীয় গ্রিডের ওপর চাপ কিছুটা কমাতে পারব। তাছাড়া এটা পরিবেশবান্ধব এক প্রযুক্তি।’ উদ্বোধন অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আতিউর রহমান আরও বলেন, শহর ও গ্রামাঞ্চলে সৌরবিদ্যুৎ উত্সাহিত করার জন্য কেন্দ্রীয় ব্যাংক পাঁচ শতাংশ সুদে বাণিজ্যিক ব্যাংকগুলোকে পুনঃ অর্থায়ন করছে। ব্যাংকগুলো এই অর্থ সৌরবিদ্যুৎ খাতে ১০ শতাংশ সুদে ঋণ প্রদান করবে।গভর্নর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যালয় ও শাখাগুলোতে সৌরশক্তি স্থাপনের আহ্বান জানান।প্রধান কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ উত্পাদনের জন্য ১১৬টি সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। আর রয়েছে বিদ্যুৎ উত্পাদন ও সঞ্চালনের জন্য ৪৮টি সৌর ব্যাটারি, পাঁচটি চার্জ-নিয়ন্ত্রক ও চারটি ইনভারটার। কেন্দ্রীয় ব্যাংকে সৌরবিদ্যুৎ স্থাপনের কাজটি করেছে রহিমআফরোজ। এ জন্য বাংলাদেশ ব্যাংক ব্যয় করেছে প্রায় এক কোটি ৩৫ লাখ টাকা।এই সৌরবিদ্যুতে গভর্নরের কার্যালয়, অতিথি কক্ষ, পর্ষদ ও সম্মেলনকক্ষ আলোকিত করা হবে। একই সঙ্গে রাতের বেলা নিরাপত্তা বাতিগুলো প্রজ্বালন করা হবে।