কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম মারা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সচিব জাহাঙ্গীর আলম মারা গেছেন। তিনি তুরস্কের ইস্তাম্বুলে সফররত অবস্থায় আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল চারটায় হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান।জাহাঙ্গীর আলম একজন মেধাবী কেন্দ্রীয় ব্যাংকার ছিলেন। তিনি গত রোববার ইস্তাম্বুলে গিয়েছিলেন ইসলামী ফিন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ডের (আইএফএসবি) বৈঠকে যোগ দিতে।বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী জানান, সেখানে হূদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তিনি আরও জানান, বাংলাদেশ দূতাবাসের সঙ্গে তাঁদের যোগাযোগ হয়েছে, তাঁরা আশা করছেন, আগামী শনিবার রাতে জাহাঙ্গীর আলমের মরদেহ ঢাকায় এসে পৌঁছাতে পারে।