কেবল অপরাধের জন্যই গাড়ি ভাড়া!
অপরাধমূলক কাজেই শুধু গাড়ি ভাড়া দিতেন তিনি। ভালোই চলছিল তাঁর এ ব্যবসা। কিন্তু পুলিশি তদন্তে ফেঁসে গেলেন তিনি; তারপর আদালতে মামলা এবং দোষী সাব্যস্ত হওয়ায় দুই বছরের কারাদণ্ডাদেশ। লন্ডনে এ ঘটনা ঘটেছে বলে গতকাল বুধবার রয়টার্সে প্রকাশিত খবরে জানা গেছে।খবরে বলা হয়, ওয়াশউড হিথ এলাকার বাসিন্দা মোহাম্মেদ আফরান (৩০) প্রতারণার মাধ্যমে দ্রুতগতির গাড়ি সংগ্রহ করতেন। এরপর সেগুলো বিভিন্ন অবৈধ ও অপরাধমূলক কাজে ভাড়া দিতেন। তাঁর কাছে অবৈধভাবে সংগৃহীত গাড়ি ছিল ২১টি।২০০৯ সালে তাঁর এই অবৈধ ব্যবসার খোঁজ পায় বার্মিংহাম পুলিশ। তারা এ ব্যাপারে তদন্ত শুরু করে। তদন্তে দেখা যায়, আফরান ও তাঁর সহযোগী মোহাম্মেদ সালাম এই অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে প্রতি মাসে পাঁচ হাজার পাউন্ডের বেশি আয় করেন। এ ব্যাপারে পুলিশের আরও তদন্ত চলে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আফরানের ওই গাড়িগুলো জব্দ করার নির্দেশ দেন বার্মিংহাম ক্রাউন কোর্ট আদালত। পরে ওই আদালত তাঁদের দুই বছরের দণ্ডাদেশ দেন।