কেবিসিতে শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়েলিটি গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) মঞ্চে আসতে যাচ্ছেন শাহরুখ খান। অনুষ্ঠানটিতে তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে বাতচিত করবেন, পাশাপাশি চালাবেন নতুন ছবি রা ওয়ান-এর প্রচারণাও। উল্লেখ্য, কদিন আগে একই ছবির প্রচারণার খাতিরে শাহরুখ হাজির হয়েছিলেন ‘সা রে গা মা লিটল চ্যাম্পস’ অনুষ্ঠানের চূড়ান্ত আসরে। কেবিসিতে শাহরুখের অংশ নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করলেন অমিতাভ নিজেই, ‘কেবিসির আরেকটি রেকর্ডিং শেষে ফিরছি...শাহরুখ সেটে এসে সবাইকে “হাই” জানাচ্ছেন। অনুষ্ঠানে নতুন ছবির প্রচারণাও চালাবেন তিনি।’ শাহরুখও খবরের সত্যতা নিশ্চিত করেছেন। বললেন, ‘সালমান খানের “বিগ বস” অনুষ্ঠানে আর যাচ্ছি না। ওই সময়টাতে ব্যস্ত থাকব বলেই এ সিদ্ধান্ত।’ কেবিসির এই বিশেষ পর্বটি প্রচারিত হবে ২০ অক্টোবর। বিজ এশিয়া নিউজ।