প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কটক থেকে দুবাই। মাইল-কিলোমিটারে নয়, কেভিন পিটারসেন দূরত্ব মাপবেন এভাবে: ৩ বছর ২ মাস ২৩ দিন! কটকে ভারতের বিপক্ষে সেঞ্চুরির পর মাঝখানে ৩৭টি ইনিংস কেটেছে। মাত্র তিনটা ফিফটি। এমনও কথা উঠল, সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে—ক মাস পরই ৩৩-এ পা দিতে যাওয়া কেপিকে ওয়ানডে দলে রাখা হবে, নাকি আগামী বিশ্বকাপ মাথায় রেখে সুযোগ পাবেন নতুনেরা। তাই আরব আমিরাতের সিরিজটা ছিল তাঁর জন্য কঠিন চ্যালেঞ্জের। প্রথম দুটি ওয়ানডেতেও ব্যর্থ পিটারসেন সে চ্যালেঞ্জে জিতলেন। শেষ দুটি ওয়ানডেতে খেললেন ১১১* ও ১৩০ রানের ইনিংস।