কেভিন পিটারসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋতুবদল যেন বদলে দিয়েছিল তাঁর ফর্মও। ইংলিশ গ্রীষ্মে যিনি ছিলেন দুর্বার, শীতে সেই তিনিই ভীষণ রকম মলিন! ভারতের বিপক্ষে পতৌদি ট্রফির ৬ ইনিংসে করেছিলেন ৫৩৩, ছিল একটি ডাবল সেঞ্চুরি ও একটি ১৭৫। অথচ পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট ও শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্ট মিলিয়ে মাত্র ১০০! স্পিনে মনে হচ্ছিল ভীষণ নড়বড়ে, ফর্ম নিয়ে চারদিকে ফিসফাস। অবশেষে কলম্বো টেস্টে ফিরে পেলেন নিজেকে। লঙ্কান স্পিনারদের ছাতু বানিয়ে করলেন ১৬৫ বলে ১৫১। পি সারা ওভালে চাপ জয় করা এক ইনিংস খেলা কেভিন পিটারসেন আমাদের এ সপ্তাহের নায়ক।