২০১১ সালের জুনে অনুষ্ঠিত কেমব্রিজ ‘ও’ লেভেল, আইজিসিএসই, এএস এবং ‘এ’ লেভেল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী বাংলাদেশি শিক্ষার্থীদের আজ শনিবার সংবর্ধনা দেওয়া হয়। রাজধানীর একটি অভিজাত হোটেলে এর আয়োজন করে যৌথভাবে ইউনিভার্সিটি অব কেমব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশন্স (সিআইই) ও ঢাকার ব্রিটিশ কাউন্সিল।এবার ৪৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়, তার মধ্যে ১৩ জন কোনো একক বিষয়ে সারা বিশ্বে এবং ২৮ জন বাংলাদেশে সর্বোচ্চ নম্বর অর্জন পেয়েছে।বাংলাদেশে ততটা প্রচলিত নয়—এমন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ‘হাই অ্যাচিভমেন্ট’ পুরস্কার দেওয়া হয়। তা ছাড়া নির্দিষ্ট কিছু বিষয়ে সমষ্টিগতভাবে সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থীরাও পুরস্কার লাভ করেন।সিআইইয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক ব্যবস্থাপক অ্যান্ড্রু সর্টওয়েল, বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর রোজমেরি আরনট, সিআইইয়ের স্কুল উন্নয়ন ব্যবস্থাপক সুজি চৌধুরীসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।