কেমব্রিজের বিদেশি শিক্ষার্থীদের মদ্যপানে নিরুত্সাহিত করার প্রচেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ব্রিটিশ ছাত্রদের কাছে পানশালা বা পাবে যাওয়া ক্লাস করতে যাওয়ার মতোই নিত্যদিনের ব্যাপার। কিন্তু ভিনদেশি ছাত্রদের ক্ষেত্রে এ অভ্যাস অনেক ক্ষেত্রে বিপত্তি ডেকে আনছে। তাঁরা লাভবান হওয়ার চেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বেশি। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইছে, বিদেশি ছাত্ররা ব্রিটিশদের সংস্কৃতিতে গা না ভাসাক।মদ্যপানের হুল্লোড়ে পড়ে গিয়ে শিক্ষার্থীদের কী ধরনের ক্ষতি হতে পারে, তা বর্ণনা করে প্রায় প্রায় তিন হাজার পাউন্ড খরচ করে তৈরি করা হয়েছে একটি তথ্যচিত্র।কেমব্রিজ কলেজের জ্যেষ্ঠ শিক্ষকদের কমিটির তত্ত্বাবধানে নির্মিত তথ্যচিত্রটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়েছে, ‘অনেক নিয়ম ও ঐতিহ্য থাকবে, কিন্তু সবকিছুতে তোমার থাকার দরকার নেই।’মাস পাঁচেক আগে কেমব্রিজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের আপত্তিকর কিছু ছবি ফাঁস হয়ে গেলে কর্তৃপক্ষ সতর্ক হয়ে যায়। ছবিতে দেখা যায়, মদ্যপানের হুল্লোড়ে মেতে কিছু শিক্ষার্থী কাপড় খুলে ফেলেছে, কেউ বমি করছে আবার কেউ ফুলগাছের গোড়ায় প্রস্রাব করছে।তথ্যচিত্রটি উপস্থাপনা করেছেন বিশ্ববিদ্যালয়ের দুজন জ্যেষ্ঠ শিক্ষার্থী। নতুন শিক্ষার্থীদের উদ্দেশে তাঁরা বলেন, ‘কেমব্রিজে আসার অর্থই হলো বেশি বেশি পড়া এবং বেশি বেশি খেলা। কিন্তু মনে রাখতে হবে, বেশি খেলা মানেই বেশি মদ পান করা নয়। এখানে অবশ্যই বিনোদন ও আনন্দে সময় কাটানো দরকার হবে তোমাদের। কিন্তু, বেশি মদ পানে তোমাদের সুন্দর একটি রাত বিষণ্নতায় ভরে যেতে পারে।’তথ্যচিত্রটিতে উপস্থাপকেরা মদ্যপানের উত্সব বলতে সম্ভবত বার্ষিক সিজারিয়ান সানডেকে বুঝিয়েছেন। এ বছরের মে মাসের সিজারিয়ান সানডে পালন করতে প্রায় দুই হাজার শিক্ষার্থী একটি উদ্যানে সমবেত হয়েছিলেন। দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে উত্সব পালন করেন তাঁরা। কিন্তু, এ নিয়ে কিছু অভিভাবক, বিশেষত বিদেশি শিক্ষার্থীদের পিতা-মাতারা আপত্তি তুলেছেন।উত্সবে মেয়েরা কনডম নিয়ে ছোটাছুটি এবং ছেলেদের সঙ্গে যৌনকর্মের অঙ্গভঙ্গি করেন বলে অনেক অভিভাবকই মনঃক্ষুণ্ন হন।প্রতি উত্সবে দেখা যায়, বিকেল হতে না হতে প্রায় সব শিক্ষার্থী খালি গায়ে দাঁড়িয়ে আছেন।আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্মিত চার মিনিটের এ তথ্যচিত্রটিতে পুলিশ, স্বাস্থ্য কর্মকর্তা, ক্লাব ও পাব কর্তৃপক্ষের বক্তব্য থাকছে। এটি ইতিমধ্যে ইউটিউবে পোস্ট করা হয়েছে। কেমব্রিজের অ্যাডেনব্রুক্স হাসপাতালের আদ্রিয়ান বোয়েল বলেন, ‘আমাদের জন্য এটি একটি বড় সমস্যা। মাঝরাতের পর যারা হাসপাতালে চিকিত্সার জন্য আসে, দেখা যায় তাদের মধ্যে ৪০ শতাংশেরই জটিলতা হয়েছে অতিরিক্ত মদ্যপানের কারণে। অতিরিক্ত মদ্যপানের জন্য এসব শিক্ষার্থী বলতেও পরে না গতরাতে তারা কারও সঙ্গে যৌনকর্ম করেছে কি না। কেউ কেউ পরীক্ষার তিন মাস আগে মাটিতে পড়ে আছাড় খায়। কখনো দেখা যায় কবজি ভেঙেছে, আবার কখনো দেখা যায় ডান হাতই ভেঙে বসে আছে। পরীক্ষার খাতায় লিখতেও পারছে না।’মদ্যপানের আরও জটিলতা আছে। যাঁরা কলেজের গাউন পরে পাবে যান, তাঁদের সমস্যা বাড়তে পারে এবং সহজেই অপরাধীদের লক্ষ্যে পরিণত হতে পারেন। তথ্যচিত্রের উপস্থাপকেরা বলেন, ‘বাইরে খেতে যাওয়ার আগে গাউনটি ছেড়ে ডিনারের পোশাকে যাওয়ার কথা ভাবো। গভীর রাতে কারও লক্ষ্যে পরিণত হওয়া থেকে এটি তোমাকে বাঁচাবে। যদি এর পরও সমস্যা মনে হয়, তবে সোজা প্রহরীদের কক্ষের দিকে চলে যাও।’সিডনি সাসেক্স কলেজের আবাসিক কোষাধ্যক্ষ কিথ উইলোক্স বলেন, ‘ইউটিউবের লিংকটি সহজলভ্য হওয়ায় নতুন শিক্ষার্থীরা নবীনবরণের আগেই প্রয়োজনীয় বার্তাটি পেয়ে যাবে। কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে এসব কথা শোনার চেয়ে কলেজের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের কাছ থেকে উপদেশ শোনা ভালো।’