কেরানিগঞ্জে অননুমোদিত প্রকল্পের সাইনবোর্ড ও বিলবোর্ড উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) আজ বুধবার দুপুরে হাইকোর্টে নির্দেশ অনুযায়ী কেরানিগঞ্জে অননুমোদিত সবুজ ছায়া আবাসন প্রকল্পের পাঁচটি সাইনবোর্ড ও বসুন্ধরা রিভারভিউ আবাসন প্রকল্পের দুটি বিলবোর্ড উচ্ছেদ করেছে।এ সময় বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের কর্মকর্তা মো. আবদুল জব্বার উচ্ছেদ অভিযানের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম ভূঁইয়ার কাছে এ উচ্ছেদ যাতে করা না হয়, এ মর্মে আবেদন করেন।শহীদুল ইসলাম ভূঁইয়া বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের কর্মকর্তাকে বলেন, ‘এ নিয়ে ২০০৭ পর্যন্ত হাইকোর্টের একটি স্থগিতাদেশ ছিল। কিন্তু আমরা ২০১১ সালের হাইকোর্টের নির্দেশ মোতাবেক অননুমোদিত আবাসন প্রকল্পগুলোর অবৈধ বিলবোর্ড ও সাইনবোর্ড উচ্ছেদ করছি।’