কেরানীগঞ্জ থানা হাজতে আসামির আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জ মডেল থানার হাজতের বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন হত্যা মামলার আসামি মানিক ওরফে লুত্ফর। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমাম হোসেন বলেন, মানবাধিকার কর্মী নাজমা হত্যা মামলার আসামি ছিলেন মানিক। নাজমাকে গত ১৩ জানুয়ারি হত্যা করা হয়। পুলিশ গতকাল রোববার বিকেলে এ মামলায় মানিক ছাড়াও আনোয়ার ও আসলাম নামের আরও দুজনকে গ্রেপ্তার করে হাজতে পাঠায়। মানিক আজ ভোরে বাথরুম থেকে অনেকক্ষণ যাবত্ বের না হওয়ায় হাজতিরা গোলমাল শুরু করে। পরে দেখা যায়, বাথরুমের লোহার রডের সঙ্গে গলায় চাদর দিয়ে ফাঁস লাগিয়ে মানিক আত্মহত্যা করেছেন। ঢাকার পুলিশ সুপার মো. ইকবাল বাহার ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।