কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়েছে চারটি পোশাকের দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর মসজিদ মার্কেটে আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে এক অগ্নিকাণ্ডে চারটি তৈরি পোশাকের দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দাবি, এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস, ফুলবাড়িয়া ও সদরঘাট স্টেশনের আটটি গাড়ি প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা দিনেশ চন্দ্র বৈরাগী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।