কেরানীগঞ্জে আগুন লেগে পুড়ে মরল ১৭ গরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পশ্চিমপাড়ার বাঙালবাড়ী এলাকায় আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে আগুন লাগে। প্রথমে ওই এলাকার একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগলেও পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ওই কারখানার পাশে থাকা একই মালিকের একটি খামারে আগুন লেগে ১৭টি গরু পুড়ে মারা যায়।খামার ও প্লাস্টিক কারখানা রাজা প্লাস্টিক এন্টারপ্রাইজের মালিক রাজা মিয়া দাবি করেন, চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা তাঁর কারখানায় আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে তাঁর কারখানার দুই কোটি ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।তবে কেরানীগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার বলেছেন, আগুনে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন।