কেরানীগঞ্জে এসিড নিক্ষেপ মামলায় প্রধান আসামি পাঁচ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জে একই পরিবারের চারজনের ওপর এসিড নিক্ষেপ মামলার প্রধান আসামি মো. সোহেল রানা ওরফে সোহেলকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল শনিবার তাঁকে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে রিমান্ড চায় পুলিশ। বিচারক ওয়াসিম আহম্মেদ তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।পুলিশ জানায়, গতকাল রাতে টাঙ্গাইলের সফিপুর থানার কালুয়া গ্রাম থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়।প্রসঙ্গত, ১০ ডিসেম্বর গভীর রাতে কেরানীগঞ্জের উত্তর বাহেরচর গ্রামে একই পরিবারের চারজনের ওপর এসিড নিক্ষেপ করা হয়। এ ঘটনায় বোরহান উদ্দিন বাদী হয়ে তাঁর বোন নাজমার সতিন আসমা এবং তিন ভাই সোহেল, হারুন ও আনুর বিরুদ্ধে এসিড নিক্ষেপের অভিযোগে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন।