কেরানীগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালীগঞ্জ কৈবর্ত্যপাড়া এলাকায় গতকাল শনিবার রাত ১০টার দিকে ছিনতাই করার সময় হাতেনাতে ধরা পড়ে শুক্কুর আলী (২৫) নামে এক যুবক এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই নিহত হন।গণপিটুনিতে শুক্কুরের ছিনতাই কাজের সঙ্গী মোমিন মিয়া (২৭) গুরুতর আহত হন। এলাকাবাসী পরে তাঁকে পুলিশে সোপর্দ করে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্কুর আলীর লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।