কেরানীগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জ মডেল থানার হজরতপুর ইউনিয়নে আজ মঙ্গলবার ভোরে এলাকাবাসীর গণপিটুনিতে সেলিম মিয়া (৩৮) নামের এক ডাকাত নিহত হয়েছেন।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর পাঁচটার দিকে হজরতপুরের পুলিয়াহাটি গ্রামে কুয়েত প্রবাসী জজ মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় এলাকাবাসী সংগঠিত হয়ে ডাকাত দলকে ধাওয়া করে। একপর্যায়ে তারা সেলিম মিয়াকে ধরে গণপিটুনি দেয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। কেরানীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক হোসেন জানান, ওই প্রবাসী আজ বিদেশ যাওয়ার কথা ছিল। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।